মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামে মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১০

2026-10-10T18:44:50+06:00
2026-10-10T18:44:50+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৪৪ পিএম 
⏲
চট্টগ্রামে মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে মুখোশ পরে ওই বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন ও কম্পিউটারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এছাড়া ডাকাতেরা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে মনিটর ও হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

ভুক্তভোগী পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মতিন উল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি (শাবল) দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতেরা। পরে স্বর্ণালঙ্কার, মুঠোফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াইফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায় তারা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement