সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত

2026-10-10T20:53:02+06:00
2026-10-10T20:53:02+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত রাখা হয়েছে। তবে কর্মচারীদের মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস নিয়মিত করযোগ্য আয়ের আওতাতেই থাকবে।

চাকরিজীবীরা মূল বেতনের পাশাপাশি চাকরির ধরন ও দায়িত্ব অনুযায়ী যেসব আর্থিক সুবিধা পেয়ে থাকেন, তার একটি বড় অংশই এই করমুক্ত সুবিধার আওতাভুক্ত।

করমুক্ত ৪২ ধরনের ভাতা ও সুবিধা

আয়কর নির্দেশিকা অনুযায়ী, করমুক্ত সুবিধার এই তালিকায় রয়েছে- চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স, ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা।

তবে এই সুবিধাগুলো পুরোপুরি করমুক্ত পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি ও শর্তগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

যেসব আয়ে কর দিতে হবে

এনবিআরের নির্দেশিকা স্পষ্ট করেছে, সব ভাতা করমুক্ত হলেও চাকরিজীবীদের সব আয় করের আওতামুক্ত নয়। বিশেষ করে মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাসের ওপর আগের নিয়মে নির্ধারিত হারে আয়কর প্রদান করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময় কোন খাত করযোগ্য এবং কোন ভাতাগুলো করমুক্ত সীমার মধ্যে রয়েছে, তা সঠিকভাবে যাচাই করে রিটার্ন প্রস্তুত করা জরুরি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত
হাসিনার বিচার যদি আন্তর্জাতিক আদালতে হয়, তবে বাবুর হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব: দুলু
বাসাইলে প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ
তারকাদের সংহতি ককরোচ জনতা পার্টির আন্দোলনে

সর্বাধিক পঠিত 

চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
রাজশাহীতে সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে নাগরিক শোকসভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement