চিরতরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। তবে তার শেষবিদায়ের মুহূর্তে বলিউড পাড়ার তারকাদের বড় অংশের অনুপস্থিতি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। সহকর্মীদের এমন উদাসীনতা মেনে নিতে না পেরে খোলাখুলিভাবেই নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মারাঠি চলচ্চিত্র নির্মাতা প্রবীণ তার্ডে।
গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে গোয়ার মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নানা পাটেকর। সেখানে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সেদিন রাতেই পুনের কাছে তার নিজ গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়। জ্যাকি শ্রফ, সুরেশ ওয়াড়কর, আনিস বাজমি ও সাজিদ নাদিয়াদওয়ালার মতো হাতে গোনা কয়েকজন তারকা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকলেও বলিউডের বাকিদের অনুপস্থিতি অনেককেই অবাক করেছে।
এ প্রসঙ্গে এক ভারতীয় সংবাদমাধ্যমকে প্রবীণ তার্ডে বলেন, যাঁরা নিজেদের নানার বন্ধু বলে দাবি করতেন, অন্তত তাঁদের শেষকৃত্যে উপস্থিত থাকা উচিত ছিল।
তবে বলিউডের অনুপস্থিতিতে নানার মহানুভবতা যে একটুও ম্লান হয় না, সে কথাও জোর দিয়ে বলেন এই নির্মাতা। প্রবীণ তার্ডে বলেন, বলিউডের মানুষেরা শেষকৃত্যে উপস্থিত না থাকায় নানার মহানুভবতা একটুও কমে যায় না। বলিউড কখনোই নানার চেয়ে বড় নয়। নানা অত্যন্ত মহান একজন মানুষ ছিলেন। নানার অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক হাজার কৃষক অংশ নিয়েছিলেন। তাঁদের গায়ে ঘাম ও মাটির গন্ধ ছিল। পারফিউম মাখা বলিউডের যেকোনো ব্যক্তির চেয়ে সেই কৃষক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
প্রবীণ এই গুণী অভিনেতার প্রস্থানের মধ্য দিয়েই অবসান ঘটল ভারতীয় চলচ্চিত্রের এক অবিস্মরণীয় যুগের।
দেশবার্তা/একে