বিমানবন্দরে হামলায় নিহতদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ সরকারি খরচে দেশে আনা

2026-10-11T18:43:35+06:00
2026-10-11T18:43:35+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিমানবন্দরে হামলায় নিহতদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ সরকারি খরচে দেশে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই ঘটনায় গুরুতর আহত আরও চারজন বাংলাদেশি বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হামলায় দুই বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় খরচে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ৪ বাংলাদেশি আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

শনিবারের এই হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। এই বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত পরিচয় শনাক্তকরণ এবং তাঁদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন কাজ করছে। একই সঙ্গে সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement