বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অর্থ-বাণিজ্য

ডলারের দরপতন এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি

2026-10-12T14:33:30+06:00
2026-10-12T14:33:30+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ডলারের দরপতন এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন মুদ্রাস্ফীতির ডেটা প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদহার নির্ধারণী সিদ্ধান্তের অপেক্ষায় বাজার কিছুটা প্রভাবিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৩ মিনিটে স্পট গোল্ডের দাম আগের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৬ ডলার ১ সেন্টে দাঁড়ায়। দিনের শুরুতে স্বর্ণের দাম গত ২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

একই সময়ে মার্কিন বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত গোল্ড ফিউচারসের দামও শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩০ ডলার ৪০ সেন্টে লেনদেন হয়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের মানের পতন, যা মূলত স্বর্ণের বাজার চাঙ্গা হওয়ার পরিবেশ তৈরি করেছে।

তিনি আরও বলেন, তেলের দাম কমায় মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে বাজারের প্রাথমিক উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাকে বাড়িয়ে দিয়েছে।

এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে একটি চুক্তির ঘোষণা দিলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে তিনি চুক্তির বিস্তারিত সম্পর্কে তখনো নিশ্চিত নন। তবে রাশিয়ার তেল সরবরাহ বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে স্বর্ণে বিনিয়োগ করেন বিনিয়োগকারীরা। তবে স্বর্ণ থেকে নির্দিষ্ট কোনো লভ্যাংশ বা সুদ না থাকায় সুদের হার বাড়লে এর আকর্ষণ কিছুটা কমে যায়। এ কারণে মার্কিন মুদ্রানীতির পরবর্তী গতিপ্রকৃতি বুঝতে এ সপ্তাহের অর্থনৈতিক সূচকগুলোর দিকে নজর রাখছেন ব্যবসায়ীরা। আগামী বুধবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উৎপাদক মূল্য সূচক (পিপিআই) ও খুচরা বিক্রির তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে।

এই তথ্যগুলোর ওপর ভিত্তি করে মার্কিন মুদ্রাস্ফীতির প্রকৃত চিত্র এবং ফেডারেল রিজার্ভের সুদের হার পরিবর্তনের সম্ভাবনা স্পষ্ট হবে। সিএমইর ফেডওয়াচ টুল অনুযায়ী, বিনিয়োগকারীরা অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা ১৭ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে তা ৮৬ শতাংশ বলে ধারণা করছেন।

এদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংঘাতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতি নিয়ে ভোক্তাদের নেতিবাচক মনোভাব বজায় রয়েছে, যার প্রভাব পড়েছে অক্টোবরের শুরুতে প্রকাশিত ভোক্তা-আস্থার সূচকেও।

অন্যান্য মূল্যবান ধাতুর ঊর্ধ্বমুখী বাজার

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। এর মধ্যে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ ডলার ১২ সেন্ট এবং প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭০৪ ডলার ৭০ সেন্টে দাঁড়িয়েছে। এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১ হাজার ১৬১ ডলার ৮১ সেন্টে পৌঁছেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement