মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের

2026-11-28T18:57:21+06:00
2026-11-28T18:57:21+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাদারীপুরের কালকিনি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। এ ছাড়া রাজৈরে মশাল মিছিল এবং মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকায় গভীর রাতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর এবং আওয়ামী লীগের ঘোষিত ২৮ ও ২৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কালকিনি উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার সন্ধ্যার পর কালকিনি উপজেলা সদরের ঠেঙ্গামারা, শিকারমঙ্গলসহ আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা সদরের দিকে অগ্রসর হতে থাকেন। এর প্রতিবাদে উপজেলা বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন।

একপর্যায়ে রাত ৮টার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটজন আহত হন। তাঁদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কালকিনি থানা পুলিশ, মাদারীপুর এসআরবি-৮সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে পালিয়ে যান।

থানা সূত্র ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির বরাতে জানা যায়, কালকিনি থানা, হাসপাতাল, সরকারি স্থাপনা, বিএনপির কার্যালয় এবং নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, নাশকতা ও অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, এ পর্যন্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, একই দিন গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকায় ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া রাজৈর উপজেলার কয়েকটি স্থানে মশাল মিছিল করেন একই সংগঠনের নেতা-কর্মীরা।

এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহলসহ সংশ্লিষ্ট সবার তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, আগুন দিয়ে চালক-সহকারীসহ সাধারণ মানুষকে পুড়িয়ে মারা সন্ত্রাসী দল ও গোষ্ঠী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর ছাড় দেওয়া হবে না। তাদের রাজনৈতিকভাবে রাজপথে মোকাবিলা করা হবে। এ জন্য দলের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন এবং রাজপথে সক্রিয় আছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement