মোরগ-পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না-১০ লাখ টাকা চুরি

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

রাজধানীর ধানমণ্ডির একটি শপিং মল থেকে প্রায় দুই হাজার ভরি গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ চুরি

2026-11-28T17:30:03+06:00
2026-11-28T17:30:03+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মোরগ-পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না-১০ লাখ টাকা চুরি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম 
⏲
ধানমন্ডি ৬/এ এলাকায় সোনার দোকানে গতকাল শুক্রবার রাত দুইটার দিকে চুরির ঘটনা ঘটেছে/ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমণ্ডির একটি শপিং মল থেকে প্রায় দুই হাজার ভরি গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ চুরি করার অভিযোগ পাওয়া গেছে। দোকানের নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন’ করা হয় বলে জানা যায়। 

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।

জুয়েলার্সের একজন বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে আনাম র‍্যাংকস প্লাজা নামে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, এ ঘটনার পর থেকে ‎তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন আছেন। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে আসতে দেখা গেছে। সেখানে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, শপিং মলটিতে সিআইডির একটি দল এসে আলামত সংগ্রহ করছে। ‎জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement