চুয়েটে রাতভর শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও

2026-11-28T17:01:40+06:00
2026-11-28T17:01:40+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চুয়েটে রাতভর শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:০১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফা মারামারি হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়,২০২৪-২৫ শিক্ষাবর্ষের একটি পূর্ববিরোধের জেরে রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। কথা-কাটাকাটির একপর্যায়ে প্রথম দফায় মারামারি শুরু হয় এবং পরে প্রধান ফটকের সামনেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ৫ শিক্ষার্থীর মধ্যে ৩ জন চুয়েট চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন এবং বাকি ২ জন অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।

সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন। মারামারি থামাতে আসা ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী ভিডিও ধারণের কারণ জানতে চেয়ে তার ওপর চড়াও হন এবং মারধর করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement