ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

দেশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭

2026-11-28T17:43:49+06:00
2026-11-28T17:43:49+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দেশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে শিক্ষক, গবেষক, বিচারক, আইনজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন।

‘সীমান্ত পেরিয়ে আইনের শাসন: পরিবর্তনশীল বিশ্বে সার্বভৌমত্ব, নিরাপত্তা, ন্যায়বিচার ও বৈশ্বিক শাসনব্যবস্থা’ প্রতিপাদ্যে সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটি।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক।

ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মাসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য অধ্যাপক এ বি এম আবু নোমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ফেনী ইউনিভার্সিটির কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন এবং গবেষণা সেলের পরিচালক সহযোগী অধ্যাপক ড. হাসান আহমেদ এবং বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন। উদ্বোধনী বক্তব্য দেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ।

সম্মেলনের আহ্বায়ক ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী তাসনিম জাহান। সহ-আহ্বায়কের দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক উম্মে সায়মা আক্তার উর্মি ও নাঈমা জান্নাত মিতু।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ এ এন এম মোরশেদ খান। বিশেষ অতিথি ছিলেন একই ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজ জিন্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ ফওজুল আজিম।

দিনব্যাপী সম্মেলনে মুট কোর্ট, গবেষণা প্রবন্ধ উপস্থাপন, আইনবিষয়ক আলোচনা ও বিভিন্ন একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে অংশগ্রহণকারীরা নিজেদের চিন্তা, যুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় বিচারব্যবস্থা, মানবাধিকার, সার্বভৌমত্ব, নিরাপত্তা, ন্যায়বিচার ও বৈশ্বিক শাসনব্যবস্থার মতো সমসাময়িক বিষয় গুরুত্ব পায়।

আয়োজকেরা জানান, এ সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও একাডেমিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যতে আইন গবেষণা ও পেশাগত দক্ষতা বিকাশেও এ আয়োজন ভূমিকা রাখবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement