হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১০১৫

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে

2026-11-28T17:10:53+06:00
2026-11-28T17:10:53+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১০১৫
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম 
⏲
ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মারা গেছেন। অবশিষ্ট দুইজন খুলনা ও সিলেট বিভাগে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement