হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ) সকাল

2026-11-26T15:49:30+06:00
2026-11-26T15:49:30+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম 
⏲
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৯ জন। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৬৫ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৭১ জনে পৌঁছেছে।


অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের। মোট ১ হাজার ১০৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৭৬ জনের।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
আলভারেজের গোলে স্বস্তির জয় আতলেতিকোর
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

সর্বাধিক পঠিত 

বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
কৃষ্ণ কলি (পর্ব-২)
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement