কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের চোখে কালো চশমা পরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। সাম্প্রতিক

2026-11-28T16:38:27+06:00
2026-11-28T16:38:27+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের চোখে কালো চশমা পরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। সাম্প্রতিক বিভিন্ন দাপ্তরিক ও মাঠপর্যায়ের কার্যক্রমে তাঁর কালো চশমা পরা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন, পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা যাচাই এবং বিভিন্ন দাপ্তরিক সভায়ও তাঁকে কালো চশমা পরা অবস্থায় দেখা যাচ্ছে। কেউ তাঁর এই উপস্থিতিকে স্টাইল হিসেবে দেখছেন, আবার কেউ রাতে সানগ্লাস পরার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।

গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি ও পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা খাতা যাচাই করতে সরেজমিনে যান। ওই সময় ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ সময় ধুলাবালির মধ্যে মাঠপর্যায়ে কাজ করা এবং রাত জাগার কারণে তাঁর চোখে সংক্রমণ বা আলোর সংবেদনশীলতা তৈরি হয়েছে। মূলত চোখকে ধুলাবালি ও তীব্র আলো থেকে সুরক্ষিত রাখতে চিকিৎসকের পরামর্শে অথবা নিজের পেশাগত জ্ঞান থেকে তিনি কালো চশমা ব্যবহার করছেন বলে অনেকে ধারণা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চশমা পরার বিষয়টি কেন্দ্র করে ট্রল ও মিম তৈরি হচ্ছে। অন্যদিকে, নগরীর বিভিন্ন ওয়ার্ডে সরাসরি গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি এবং পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরা যাচাইয়ের উদ্যোগের প্রশংসাও করছেন নাগরিকদের অনেকে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement