নিজ দল আর পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনলেন বিএনপি নেতা নাজিম

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামে চাঁদাবাজির অর্থ স্থানীয় রাজনৈতিক নেতা ও থানা পুলিশের মধ্যে ভাগ হয় বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির

2026-11-28T16:57:25+06:00
2026-11-28T16:57:25+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নিজ দল আর পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনলেন বিএনপি নেতা নাজিম
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রামে চাঁদাবাজির অর্থ স্থানীয় রাজনৈতিক নেতা ও থানা পুলিশের মধ্যে ভাগ হয় বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তাঁর দাবি, থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগ দেওয়ার পর চাঁদা আদায়ের উৎস ও হিসাব নির্ধারণ করা হয়। অবৈধ যানবাহন ও দখল করা সড়ক থেকে আদায় করা অর্থও ভাগাভাগি হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে এসব অভিযোগ করতে শোনা যায়।

ভিডিওতে নাজিমুর রহমান বলেন, কোনো থানায় নতুন ওসি যোগ দেওয়ার পরপরই চাঁদা আদায়ের উৎসগুলো চিহ্নিত করা হয়। ওসি কিংবা উপপরিদর্শক (এসআই) বদলি হলেও থানার কথিত ‘ক্যাশিয়ার’ পরিবর্তন হয় না। কারণ, এটি সরকারি কোনো পদ নয়।

নিজের দলের সমালোচনা করে তিনি বলেন, আগে ইয়াবা ও মাদক ব্যবসায়ীরা বিগত সরকারের স্থানীয় ও পাতি নেতাদের চাঁদা দিতেন। বর্তমানে সেই চাঁদা বিএনপির স্থানীয় পাতি নেতাদের পকেটে যাচ্ছে। এসব অর্থ সরকারি কোষাগারে না গিয়ে একটি অদৃশ্য সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

থানা পুলিশের মাধ্যমে এসব অপরাধ দমন করা কঠিন উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও এসআরবি কমান্ডারের প্রতি আহ্বান জানান নাজিমুর রহমান। তিনি বলেন, সাধারণ থানা পুলিশের বাইরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর জন্য একটি স্বতন্ত্র ‘স্পেশাল ফোর্স’ গঠন করা প্রয়োজন।

অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয়, ধর্ম বা বর্ণ বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement