নতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই না

অর্থ-বাণিজ্য

বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের প্রায় এক মাস পর স্বস্তি দেখা দিয়েছে শিল্পাঞ্চল গাজীপুরে। স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন

2026-11-28T12:51:35+06:00
2026-11-28T12:51:35+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পাঞ্চল গাজীপুরে
নতুন মজুরিতে আমরা খুশি, আর কোনো আন্দোলন চাই না
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম 
⏲
বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের প্রায় এক মাস পর স্বস্তি দেখা দিয়েছে শিল্পাঞ্চল গাজীপুরে। স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, এতে কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। এ ছাড়া বন্ধ থাকা কারখানাগুলোও আজ থেকে খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ী, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করছেন। 

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। এতে শিল্পাঞ্চলের প্রায় ৭০ ভাগ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের জেরে অর্ধশত কারখানা ছুটি দেওয়া হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে কাজে যোগদান করেছেন শ্রমিকরা। এতে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা) জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। 

জেলার পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা আনন্দের সঙ্গে কাজ করব। পোশাক শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগে যে বেতন পেতাম তা দিয়ে আমাদের মাসের খরচ হতো না। বাড়ি ভাড়া অনেক বেশি, বাজারে জিনিসের দাম বেশি। তবে এখন আমারা খুশি। আমাদের আর কষ্ট হবে না। 

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান ঢাকা পোস্টকে বলেন, আন্দোলন থেকে শ্রমিকরা বেরিয়ে এসেছেন। তারা আনন্দের সঙ্গে কারখানায় যোগদান করছেন। এখন অনেক স্বস্তি দেখা দিয়েছে। সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকরা খুশি। কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকরা ভালো থাকবে। দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে। 

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করি আজ থেকে শ্রমিকরা আর আন্দোলনে আসবেন না, তারা কাজে মনোনিবেশ করবেন। তবে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। 

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement