গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে কোন ধারায় মামলা করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য জানাতে পারেনি পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান সংস্থাটির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি বলেন, ডিএমপির গোয়েন্দা বিভাগ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে।
মামলার সম্ভাব্য ধারা সম্পর্কে জানতে চাইলে মো. আকতার হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনের কোন ধারায় মামলা করা হবে, সে বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট তথ্য নেই।
তিনি আরও বলেন, ‘আমি এইটুকুই তথ্য পেয়েছি যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। যেহেতু মামলা রুজুর প্রক্রিয়া চলছে, মামলা হয়ে গেলে নির্দিষ্ট সব তথ্য জানা যাবে।’
পুলিশের এই কর্মকর্তা জানান, মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তবে গ্রেপ্তার দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নাম, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং গ্রেপ্তারের স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের পর দুই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার ধারা ও অন্যান্য বিস্তারিত তথ্য মামলা রুজুর পর জানা যাবে।
এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপের বিষয়ে ডিবি কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের প্রকৃতি সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি।
দেশবার্তা/এসআইএস/একে