পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার অভিযান

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার

2026-10-14T10:45:10+06:00
2026-10-14T10:45:10+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার অভিযান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ এএম 
⏲
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী, পিরোজপুর পৌরসভার প্রশাসক, জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা। অভিযানকালে পৌর এলাকার বিভিন্ন ডোবা, নালা ও ড্রেনে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি আগাছা পরিষ্কার এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পিরোজপুর গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement