ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার : প্রতিমন্ত্রী সোহেল

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা দলীয়করণ করা যাবে না। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী

2026-10-15T13:36:12+06:00
2026-10-15T13:36:12+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার : প্রতিমন্ত্রী সোহেল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৩৬ পিএম 
⏲
ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের কার্যক্রমে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা দলীয়করণ করা যাবে না। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা নির্বিশেষে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো পরিবারকে এ কার্যক্রমের বাইরে রাখা যাবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৬৩ নম্বর ধাওয়া রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে তথ্য সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। 

প্রতিটি পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ কর্মসূচির আওতার বাইরে না থাকে। তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের তথ্য সংগ্রহে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস কিংবা জাতিগত পরিচয়ের কারণে কোনো পরিবারকে বাদ দেওয়া যাবে না। ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার শর্ত অনুসরণ করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা সত্যজিৎ অধিকারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামিম হাওলাদার, ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মোর্শেদ এবং উপজেলা যুবদল নেতা মো. আল আমিন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধাওয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাসুম বিল্লাহ।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement