নরসিংদীতে ডেঙ্গুতে কলেজ শিক্ষকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেক হাসান (২৬) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর)

2026-10-17T13:41:17+06:00
2026-10-17T13:41:17+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নরসিংদীতে ডেঙ্গুতে কলেজ শিক্ষকের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেক হাসান (২৬) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া এলাকার বাসিন্দা। মৃত্যুর আগে তিন দিন ধরে তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, চলতি বছরে সরকারি হিসাব অনুযায়ী, নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৯৬ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

অন্যদিকে, গত ১২ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তারতীলুল কোরআন একাডেমি নামের একটি বেসরকারি মাদ্রাসার পরিচালক হাফেজ শামসুল ইসলাম। গত ৯ অক্টোবর থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে আজহারুল ইসলাম জাহিদ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement