ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

মো. ইউসুফ আলী, দিনাজপুর

সারাদেশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, ডেঙ্গু আক্রান্ত

2026-10-18T11:47:33+06:00
2026-10-18T11:47:33+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ
মো. ইউসুফ আলী, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ এএম 
⏲
দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গু জ্বর বিষয়ক সেমিনারে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দিতে হবে। সেই সাথে ডেঙ্গু আক্রান্ত যাতে না হয়, সেজন্য সচেতনা মূলক প্রচারণা চালানোর মাধ্যমে ডেঙ্গু রোগ থেকে জনসাধারণকে হেফাজত করতে হবে। তবেই ডেঙ্গু আক্রান্ত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

১৭ অক্টোবর ২০২৬ শনিবার দুপুরে  দিনাজপুর  মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গু জ্বর বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

ডাঃ জাহিদ বলেন, ডেঙ্গু জ্বর সম্পর্কে ব্যাপক ভাবে এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এই রোগ প্রতিরোধে জন সচেতনতা মূলক কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে চিকিৎসকদের বেশি বেশি করে এর প্রতিফলন গুলো তুলে ধরতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সর্বসাধারণের মাঝে এবং ব্যক্তিগত ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জন-সাধারণ বসবাসরত এলাকায় ঘর-বাড়ি ও আশ-পাশের পরিবেশ পরিষ্কার রাখতে গুরুত্ব দিতে হবে। 

জনবসতি এলাকাসহ সর্বোত্তই কোথাও পানি জমতে না দেওয়ার মতো প্রতিরোধ মূলক পদক্ষেপ নিতে হবে। ময়লা আবর্জনা এবং পানি জমে থাকলে ওখানেই ডেঙ্গু মশার উৎপত্তি হয়ে থাকে। যারা চিকিৎসা নিতে চিকিৎসকদের নিকট আসছেন, তাদেরকে এসব বিষয় বুঝিয়ে বলার মাধ্যমে সচেতনা বৃদ্ধি করতে হবে। ডেঙ্গু রোগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় দিক গুলো নিয়ে জন সচেতনতা মূলক আলোচনায় করতে হবে। 

তিনি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে, জেলা স্বাস্থ্য দপ্তর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক ও অন্যান্যদের ডেঙ্গু রোগ প্রতিরোধে এসব বিষয় আন্তরিক ভাবে কাজ করার পরামর্শ দেন। উক্ত সচেতনা মূলক সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ মো. সাদেক আলী। 

সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সারোয়ার মুর্শেদ আলম, জেলা সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবু বক্কর সিদ্দিক, ড্যাব জেলা শাখার সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ সহ অন্যান্য বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, মেডিকেল অফিসার, ইন্টার্ণি চিকিৎসক, সেবিকা সহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা সেমিনারে অংশ গ্রহণ করেন। 

অন্যান্যদের মধ্যে জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক  সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডেঙ্গু জ্বর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন। 

বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলেন, এ রোগ প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রমের উপর গুরুত্ব তুলে ধরেন। ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মতো প্রতিরোধ মূলক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। 

এর আগে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায়, হাসপাতাল পরিচালনা ও ব্যবস্থাপনা পরিষদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধি এবং আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের উপর গুরুত্ব তুলে ধরে চিকিৎসক এবং সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement