পিরোজপুরে বৃদ্ধকে মারধরের অভিযোগ, সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা

2026-10-22T12:35:07+06:00
2026-10-22T12:35:07+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে বৃদ্ধকে মারধরের অভিযোগ, সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ পিএম 
⏲
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মো. ছালাম শেখ (৬১) নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ছালাম শেখ বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২০ অক্টোবর রাতে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে একটি পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে এজাহার সূত্রে জানা গেছে। 

এ ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় এজাহার দেওয়া হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি যাওয়ার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। 

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। এজাহারে আরও অভিযোগ করা হয়, বিএনপির কর্মীদের গালিগালাজ এবং বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদ করায় ছালাম শেখের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে কিল-ঘুষি মারা হয় এবং মাটিতে পড়ে যাওয়ার পরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে দাবি করা হয়েছে। 

এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অভি হাসান আকাশ অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছালাম শেখের পাশে থাকার কথা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল সালেকিন তপনও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। 

এজাহারে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা মো. নোমান হোসেন মৃধাসহ সাতজনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
জামালপুরে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ২
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ইরান সীমান্তের কাছে গিয়ে ফিরে এলো কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন

সর্বাধিক পঠিত 

বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
দুর্গাপূজায় উপকূলে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement