ভাণ্ডারিয়ায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটিকে পিরোজপুর জেলা হাসপাতালে

2026-10-23T16:03:40+06:00
2026-10-23T16:03:40+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ভাণ্ডারিয়ায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটিকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের বা মামলা রুজুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। 

পরিবারের অভিযোগ, গত ১৯ অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ তেলিখালী গ্রামে বাড়ির কাছাকাছি নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শিশুটি স্থানীয় ২৯ নম্বর দক্ষিণ তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় শিশুটি বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে নদীর তীরবর্তী এলাকায় ছিল। 

এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে পরিবারের অভিযোগ। পরিবারের দাবি, ঘটনার পর শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পিরোজপুর জেলা হাসপাতালে শিশুটিকে ভীতসন্ত্রস্ত অবস্থায় দেখা যায়। এ সময় সে তার বড় বোনকে জড়িয়ে ধরে ছিল। তবে শিশুটির চিকিৎসা ও শারীরিক পরীক্ষাসংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা থানায় আসছেন বলে তিনি জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement