আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, উসকাচ্ছে মহল বিশেষ

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার সকাল থেকে রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়ায় ও গাজীপুরে অবস্থান

2026-11-02T12:08:33+06:00
2026-11-02T12:08:33+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, উসকাচ্ছে মহল বিশেষ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম 
⏲
আশুলিয়া-মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সোমবার সকাল থেকে রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়ায় ও গাজীপুরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে আশুলিয়া ও মিরপুরে আন্দোলনরত শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল-টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রাজনৈতিকভাবে নিষেদ্ধ ফ্যাসিস্ট শক্তি সর্বশক্তি নিয়ে মাঠে আছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পোশাক শ্রমিকরা প্রথমে অনন্তের সামনে আসেন ও পরে হামীমের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কারখানা থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয়।

এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ​শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ও উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। তবে এই সংঘর্ষে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে আজ সকাল সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে। এক পর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি। ’

এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর, হরিণঘাটিসহ আশপাশের শিল্প-কারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আন্দোলনের ফলে মহাসড়কে ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

বেতন বৃদ্ধির দাবিতে এবার নারায়ণগঞ্জে সড়ক অবরোধ
সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনার বিচার হয়নি
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বাইন্যান্স থেকে ৩৬৪ কোটি ডলার তুলে নিলেন গ্রাহকরা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সর্বাধিক পঠিত 

বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement