দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী ও উজবেক প্রেসিডেন্টের বৈঠক

দেশবার্তা ডেস্ক

জাতীয়

তুরস্কের আনতালিয়ায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক

2026-11-11T19:35:04+06:00
2026-11-11T19:35:04+06:00
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী ও উজবেক প্রেসিডেন্টের বৈঠক
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম 
⏲
ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
তুরস্কের আনতালিয়ায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্মেলনস্থলে প্রায় আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে আনতালিয়া এক্সিবিশন সেন্টারে কপ-৩১-এর বিশ্বনেতাদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকেরা তাকে স্বাগত জানান।

উদ্বোধনী অধিবেশনের আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তারেক রহমান।

এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্বনেতাদের সঙ্গে সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর জিরো ওয়েস্ট গোলটেবিল বৈঠকে যোগ দেওয়া এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যায় বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ঠিকাদারি প্রভাবের অভিযোগ মনজুরুল ইসলাম সুমনের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির ঘরে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার
কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement