ডিজিটাল হাজিরায় ফাঁকি, শিক্ষার্থীর কাছে মিলল একাধিক আইডি কার্ড

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে চালু করা ডিজিটাল হাজিরা ব্যবস্থায় ফাঁকির কৌশল শনাক্ত করেছে শেরপুর সরকারি কলেজ

2026-11-12T15:54:34+06:00
2026-11-12T15:54:34+06:00
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ডিজিটাল হাজিরায় ফাঁকি, শিক্ষার্থীর কাছে মিলল একাধিক আইডি কার্ড
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে চালু করা ডিজিটাল হাজিরা ব্যবস্থায় ফাঁকির কৌশল শনাক্ত করেছে শেরপুর সরকারি কলেজ প্রশাসন। নিজের পরিচয়পত্রের পাশাপাশি বন্ধু-বান্ধবীদের একাধিক আইডি কার্ড স্ক্যান করে অনুপস্থিত শিক্ষার্থীদের উপস্থিত দেখানোর চেষ্টা করছিলেন কেউ কেউ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) একাদশ শ্রেণির ক্লাসে তদারকি চালিয়ে এক শিক্ষার্থীর কাছে একাধিক আইডি কার্ডসহ অসংখ্য পরিচয়পত্র পাওয়া যায়।

কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করতে কিউআর কোডভিত্তিক ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। কলেজ থেকে দেওয়া পরিচয়পত্রের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতি নেওয়া হয়। তবে কিছু শিক্ষার্থী নিজেদের পাশাপাশি অনুপস্থিত বন্ধু-বান্ধবীদের আইডি কার্ডও সঙ্গে নিয়ে এসে স্ক্যান করছেন। এতে কলেজে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় উপস্থিত হিসেবে গণ্য হচ্ছেন অনুপস্থিত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ক্লাসে শিক্ষার্থীদের প্রকৃত উপস্থিতি যাচাই করতে গিয়ে বিষয়টি নজরে আসে কলেজ প্রশাসনের। ডিজিটাল হাজিরায় উপস্থিতির সংখ্যা ও শ্রেণিকক্ষে বাস্তবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে গড়মিল দেখে বিভিন্ন ক্লাসে তদারকি চালানো হয়। এ সময় এক শিক্ষার্থীর কাছে নিজের কার্ডের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের একাধিক আইডি কার্ড পাওয়া যায়। পরে আরও অসংখ্য আইডি কার্ড উদ্ধার করা হয়। জানা গেছে, এসব কার্ডের মালিক শিক্ষার্থীদের কেউ কেউ কলেজে উপস্থিত না থেকে বন্ধু-বান্ধবীদের কাছে কার্ড পাঠিয়ে দিচ্ছেন।

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন বলেন, ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা ও ডিজিটাল হাজিরার সংখ্যার মধ্যে গড়মিল দেখে বিভিন্ন শ্রেণিকক্ষে যাচাই করা হয়। এ সময় এক শিক্ষার্থীর কাছে একাধিক আইডি কার্ড পাওয়া যায়। অসংখ্য আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্নভাবে চেষ্টা চলছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যাতে কলেজে স্মার্টফোন নিয়ে আসতে না পারে, সে বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শেরপুর সরকারি কলেজকে ডিজিটালাইজড করার জন্য বহুমুখী প্রচেষ্টা চলমান রয়েছে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ডিজিটাল হাজিরা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে শ্রেণিকক্ষে তদারকি জোরদার করেছে কলেজ প্রশাসন। প্রযুক্তিনির্ভর হাজিরা ব্যবস্থার পাশাপাশি সরাসরি উপস্থিতি যাচাইয়ের মাধ্যমে অনিয়ম রোধে কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঠিকাদারি প্রভাবের অভিযোগ মনজুরুল ইসলাম সুমনের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির ঘরে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার
কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement