সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৭ নেতাকর্মী আটক

সিলেট অফিস

সারাদেশ

​সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 'কার্যক্রম নিষিদ্ধ' ঘোষিত আওয়ামী লীগ ও এর

2026-11-26T17:13:34+06:00
2026-11-26T17:13:34+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৭ নেতাকর্মী আটক
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
​সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 'কার্যক্রম নিষিদ্ধ' ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে থানার ৪২ নম্বর ওয়ার্ডের প্যারাইচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে এ অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনের পাকা সড়কে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদ রহমানের নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির একদল নেতাকর্মী জড়ো হন।

একটি নোহা গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলযোগে এসে তারা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা চালান। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে হাতেনাতে আটক করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়। ​

অভিযানকালে ঘটনাস্থল থেকে নাশকতায় ব্যবহৃত একটি নোহা গাড়ি (রেজিঃ ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭) এবং আগুনে পোড়ানো টায়ার জব্দ করেছে পুলিশ। ​

আটককৃত ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপীনগর গ্রামের মৃত খলিলুর রহমান মোড়লের ছেলে মোঃ সেলিম আহমেদ (৩১), সিলেট কোতোয়ালী থানার মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে লিটন আহমেদ (৩৩), শাহপরাণ (রহ.) থানার দলইপাড়া এলাকার আঃ হালিমের ছেলে মোঃ তাজুল ইসলাম (৩৭), কোতোয়ালী থানার শেখঘাট কলাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আশিক আহমদ (২৮), ঘাসিটুলা লামাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৮), তালতলা মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন (২২) এবং তালতলা নীলিমা-৮ এলাকার বাবুলের ছেলে বাদল আহমদ (২৫)।

মোগলাবাজার থানার ওসি ইমাউল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
আলভারেজের গোলে স্বস্তির জয় আতলেতিকোর
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

সর্বাধিক পঠিত 

বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
কৃষ্ণ কলি (পর্ব-২)
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement