সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু, হামে নতুন শনাক্ত ৪০

সিলেট অফিস

সারাদেশ

সিলেটে হাম ও হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছেন

2026-11-26T17:16:12+06:00
2026-11-26T17:16:12+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু, হামে নতুন শনাক্ত ৪০
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সিলেটে হাম ও হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছেন ৪০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম সন্দেহে মারা গেছে আরও তিন শিশু। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত শিশুরা হলো- জকিগঞ্জের ফারুক আহমদের মেয়ে আরিশা ইসলাম (৩ মাস ২২ দিন), সুনামগঞ্জ সদর উপজেলার হাজারিগাঁও এলাকার আব্দুল বাছিরের ছেলে জায়ান (৬ মাস) এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নাজিম উদ্দিনের ছেলে সিয়াম আহমদ (১ বছর ৩ মাস)।

এই তিন শিশুসহ চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩২। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০ জনের। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১০৪ জনের মৃত্যু হয়েছে সিলেটে। এছাড়া সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে হাম শনাক্ত হয়েছেন ৪০ জন। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯০। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৯৪৬ জন, সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৮৬ ও মৌলভীবাজারে ১৭২ জন শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০০, হবিগঞ্জে ৪৭, মৌলভীবাজারে ৮ ও সুনামগঞ্জে ৮ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫২৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৪৮ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
আলভারেজের গোলে স্বস্তির জয় আতলেতিকোর
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

সর্বাধিক পঠিত 

বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
কৃষ্ণ কলি (পর্ব-২)
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement