এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেবো না: রিজভী

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশকে ধ্বংস করতে এবং দেশে ভয়ের পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি করতে সীমান্তের ওপার থেকে নির্দেশনা আসছে বলে অভিযোগ

2026-11-26T17:37:05+06:00
2026-11-26T17:37:05+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেবো না: রিজভী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম 
⏲
বাংলাদেশকে ধ্বংস করতে এবং দেশে ভয়ের পরিস্থিতি ও নৈরাজ্য সৃষ্টি করতে সীমান্তের ওপার থেকে নির্দেশনা আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষ প্রস্তুত রয়েছে, এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেবো না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের জাসাস, তাঁতি দল, ওলামা দল, মৎস্যজীবী দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী দাবি করেন, ভারতের পেট্রাপোল ও আগরতলায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বৈঠক করছেন, কীভাবে বাংলাদেশে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা চালানো যায়। বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর কিংবা জনগণের মধ্যে বিস্ফোরণ ও আগুন লাগিয়ে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

তিনি বলেন, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে তারা আবারও ক্ষমতায় ফিরতে এবং দেশকে লুটপাটের জায়গায় পরিণত করতে চায়।

বিগত সরকারের সময়কার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে রিজভী বলেন, আগের শাসনামলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকের অর্থ লোপাট করে রাজকোষ শূন্য করা হয়েছে। মেট্রোরেল, পদ্মা সেতুসহ বড়বড় প্রকল্পের নামে জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে অর্থ পাচার করা হয়েছে এবং মন্ত্রী-নেতারা লন্ডন, দুবাই ও সিডনিসহ বিভিন্ন দেশে বাড়ি ও সম্পদ গড়েছেন।

তিনি আরও বলেন, পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম ও মুগ্ধসহ অন্যদের হত্যার নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে দায়ী করেন রিজভী।

গত ১৫ বছরে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, গণতন্ত্রের প্রতিষ্ঠান ও গণমাধ্যম ধ্বংস করা হয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, দেশের মানুষ সেই পুরোনো দখলদারত্ব ও রাজনীতি আর মেনে নেবে না।

প্রতিবেশী দেশ ভারতের- বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, আশ্রয় নেওয়া নেতাদের এমনভাবে মদদ দেওয়া উচিত নয়, যাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক নষ্ট হয়। 

১৬ ডিসেম্বর ঢাকা দখল সংক্রান্ত পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের ইতিহাস রয়েছে। কোনো আধিপত্যবাদী হুমকি বা দিবাস্বপ্নের মুখে দেশের মানুষ চুপ করে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বিএনপির চারটি অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতির কথা তুলে ধরে রিজভী বলেন, এই বিপুল উপস্থিতি প্রমাণ করে যে দেশের মানুষ নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে জানে। পরে তিনি র‍্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি'র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানসহ বিএনপির চারটি অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
আলভারেজের গোলে স্বস্তির জয় আতলেতিকোর
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

সর্বাধিক পঠিত 

বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
কৃষ্ণ কলি (পর্ব-২)
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement