পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তর দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।বুধবার (১৫ অক্টোবর)

2025-10-15T15:37:33+06:00
2025-10-15T15:37:33+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তর দাবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ পিএম 
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। 

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

জেলা জামায়াতের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট নজির আহমদ, সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য সর্দার সৈয়দ আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, লক্ষ্মীপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জামায়াতের কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, আমাদের দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করা।

তাই অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ দিয়ে গণভোটের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতির অন্তর্ভুক্তির বিষয়ে গণভোট দেওয়া। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এবং জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ জাতীয় পার্টি ও ১৪ দলের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।



সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]