স্পোর্টস ডেস্ক

খেলা

2025-10-23T14:02:30+00:00
2025-10-23T14:02:30+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ২:০২ পিএম 
২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতে সফরে খেলেছিলেন সাকিব আল হাসান। পরবর্তী সময়ে আর বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি। বাংলাদেশে শেষ টেস্ট খেলার ইচ্ছা থাকলেও দলে জায়গা হয়নি তার। এ নিয়ে আক্ষেপের শেষ নেই এই অলরাউন্ডারের। দেশে ফিরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাকিব তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকেই অবসর নেইনি।’

বাংলাদেশে ফেরা এবং দেশে বিদায়ী ম্যাচ খেলার প্রসঙ্গে সাকিব বলেন, ‘হ্যাঁ, ১০০% (দেশে ফিরে শেষ ম্যাচ খেলতে চাই)। আমি মনে করি এটা আমার চেয়ে আমার ভক্তদের জন্যই বেশি প্রয়োজন। যদি এটা ঘটে, তবে এটা আমার ভক্তদের জন্য এবং আমার জন্য ঘটা সেরা ব্যাপার হবে।’

তবে সাকিবের এই ইচ্ছার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। সম্প্রতি শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন সাকিব। এর পরপরই তীব্র প্রতিক্রিয়া আসে। এ নিয়ে বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সাকিব আল হাসানের পাল্টাপাল্টি স্ট্যাটাস বিনিময় হয়েছে। 

এরপরই সাকিবকে আর কখনো জাতীয় দলের জার্সিতে খেলতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দেওয়া হবে যেন সাকিব আল হাসানকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে না দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]