ইউনূসের সরকার জামায়াত ও তাদের দোসরদের প্রশ্রয় দিচ্ছে

দেশবার্তা ডেস্ক

প্রবাস

প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধবিরোধী মৌলবাদী জামায়াত ও তাদের দোসররা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে,

2025-11-12T11:54:58+06:00
2025-11-12T14:36:42+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
প্রবাস
ইউনূসের সরকার জামায়াত ও তাদের দোসরদের প্রশ্রয় দিচ্ছে
যুক্তরাষ্ট্রে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ই নভেম্বর উপলক্ষে আলোচনা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম  আপডেট: ১২.১১.২০২৫ ২:৩৬ পিএম
প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধবিরোধী মৌলবাদী জামায়াত ও তাদের দোসররা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে, যা মুক্তিযুদ্ধের চেতনা ও ১৯৭২ সালের সংবিধানের পরিপন্থী। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণ দেশে বিদেশে ঐক্যবদ্ধ ভাবে এসব অপকর্ম প্রতিহত করবে। 

জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্র জাসদের নেতারা। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী।

সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশে  “জাকার্তা মেথড” অনুসরণ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ১৪ দলীয় জোটের নেতা-কর্মী ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের উপর হত্যা ও নির্যাতন চালানো হচ্ছে — যা মানবাধিকার ও ন্যায়বিচারের চরম লঙ্ঘন।

সভা থেকে যুক্তরাষ্ট্র জাসদের নেতারা জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল কাইয়ুম, এবং জাতীয় নেতা  ওয়ার্কার্স  পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজৈনতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।

বক্তারা মুক্তিযুদ্ধের অর্জন পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের রাজনৈতিক দলের নেতা কর্মীদের দমন নিপীড়ন এর বিরুদ্ধে সরকারকে সতর্ক করে প্রশাসনকে  সংযত আচরণের আহ্বান জানান। বক্তারা দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে অতি দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কর্নেল তাহের সহ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং প্রয়াত জাসদ নেতৃবৃন্দ এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

যুক্তরাষ্ট্র জাসদের ন সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন এককালীন সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি বিশিষ্ট ব্যাংকার আজাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার  জেলা ছাত্র লীগের প্রাক্তন সভাপতি ও সংগ্রামী জাসদ নেতা  বিশিষ্ট সমাজসেবী মুহিবুর রহমান এবং গোলাপগঞ্জ উপজেলা জাসদের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়াবিদ সাদিকুর রহমান সাদিক মাস্টার। সভায় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সহ সভাপতি শাহান খান, সহ সভাপতি শহীদুল ইসলাম, সহ সভাপতি শাহনুর কোরেশী ও যুক্তরাস্ট্র জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল লিটন, সৈয়দ আসলাম হোসেন, সাদিকুর রহমান, মো. মাহমুদুর রহমান, কামাল আহমদ, রুহেল আলম, কামরুল হাছান, আবু তাহের সিদ্দিক (নিপু), আমিনুল হক ও শাহিন আজমল প্রমুখ। 

নিউইয়র্ক থেকে প্রতিনিধি।



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
প্রবাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]