‘জাতীয় নির্বাচনকে স্বাগত, গোঁজামিলের গণভোট অগ্রহণযোগ্য’

রাজনীতি

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় গৃহীত সিদ্ধান্তের বাইরে কোনো বিষয় চাপিয়ে দিলে তা অনৈক্য সৃষ্টি করবে বলে জানিয়েছে বাংলাদেশ

2025-11-13T19:27:38+06:00
2025-11-13T19:27:38+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
‘জাতীয় নির্বাচনকে স্বাগত, গোঁজামিলের গণভোট অগ্রহণযোগ্য’
জুলাই সনদ ইস্যুতে জাসদের প্রতিক্রিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম 
ফাইল ছবি
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় গৃহীত সিদ্ধান্তের বাইরে কোনো বিষয় চাপিয়ে দিলে তা অনৈক্য সৃষ্টি করবে বলে জানিয়েছে বাংলাদেশ জাসদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান- প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে সব দল একমত হয়েছে, সেগুলোই জাতীয় সনদ। এর বাইরে সরকার কোনো বিষয় চাপিয়ে দিতে চাইলে তা অনৈক্যকে অমীমাংসেয় করে তুলবে।

বিবৃতিতে তারা বলেন, সংবিধান সংস্কারের আগে গণভোটের প্রয়োজন নেই। তারপরও কমিশনে সর্বসম্মত প্রস্তাবগুলোর ওপর গণভোট নেওয়া যেতে পারে। তবে এ গণভোট দ্বারা সংবিধান পরিবর্তন করা যাবে না। বিদ্যমান সংবিধান কার্যকর থাকা অবস্থায় রাষ্ট্রপতির আদেশে গণভোট আয়োজন সংবিধানসম্মত নয়। প্রয়োজন হলে অধ্যাদেশ জারি করে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে গণভোট নেওয়া যেতে পারে।

নেতৃদ্বয় আরও বলেন, জাতীয় সংসদকে নতুন নামে অভিহিত করা সংবিধানবিরোধী। কয়েকটি দলের অবাস্তব দাবিকে ‘জুলাই সনদ’ হিসেবে প্রচার করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। গণভোটের জন্য যে চারটি প্রশ্ন প্রস্তাব করা হয়েছে, তা পুরো প্রক্রিয়াটিকে হাস্যকর করে তুলেছে।

বিবৃতিতে বাংলাদেশ জাসদ যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানালেও গোঁজামিলপূর্ণ গণভোট প্রত্যাখ্যান করেছে। 

দলটি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে, আর দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য, কারণ জাতি এখন সেই ঘোষণার অপেক্ষায় রয়েছে।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]