কিছুটা কমে স্বর্ণের দামে বড় লাফ, নতুন রেকর্ড

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

টানা ছয় দফা বেড়ে দেশের বাজারে কিছুটা কমেছিল স্বর্ণের দাম। তবে সেই দাম ১২ ঘণ্টাও স্থায়ী হয়নি। আবারও

2026-01-23T15:39:06+06:00
2026-01-23T17:29:08+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
কিছুটা কমে স্বর্ণের দামে বড় লাফ, নতুন রেকর্ড
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ৫:২৯ পিএম
⏲
টানা ছয় দফা বেড়ে দেশের বাজারে কিছুটা কমেছিল স্বর্ণের দাম। তবে সেই দাম ১২ ঘণ্টাও স্থায়ী হয়নি। আবারও ধাতব পণ্যটির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে বেড়েছে ৬ হাজার ২৯৯ টাকা। এতে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫৫ টাকা ছাড়িয়েছে। দেশের ইতিহাসে এত বেশি দামে স্বর্ণ আগে বিক্রি হয়নি। 

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা আজ দুপুর সোয়া ১২টা থেকে কার্যকর হয়।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা। 

সোনার দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা।

সবশেষ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। 

এর আগে ২১ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা ছিল দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ১২ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম নয় দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে তিন দফা। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement