ভোটকেন্দ্রে কন্যাসন্তানের জন্ম, নাম রাখা হলো ‘বেগম খালেদা জিয়া’

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পরে পরিবারের সিদ্ধান্তে নবজাতকের

2026-02-16T14:00:16+06:00
2026-02-16T14:00:16+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নবজাতককে দেখতে জেলা প্রশাসক
ভোটকেন্দ্রে কন্যাসন্তানের জন্ম, নাম রাখা হলো ‘বেগম খালেদা জিয়া’
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০০ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পরে পরিবারের সিদ্ধান্তে নবজাতকের নাম রাখা হয় বেগম ‘খালেদা’ জিয়া। ঘটনাটি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম নবজাতক ও তার মাকে দেখতে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে যান। 

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা সহ আরো অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোট দিতে এসে হঠাৎ প্রসববেদনা শুরু হয় মোছা. আম্বিয়া খাতুনের। পরিস্থিতি বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভোটকেন্দ্রেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে পরিবার ও স্বজনেরা নবজাতকের নাম রাখেন  বেগম খালেদা’ জিয়া। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্মসনদ, নগদ অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় পোশাক এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়।

নবজাতকের মা মোছা. আম্বিয়া খাতুন এবং বাবা মো. শরিফ আলীর বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে, পশ্চিম পাড়া (দর্গাতলা বাজার সংলগ্ন) এলাকায়।

ভোটের দিনের ব্যস্ততার মাঝেও এমন ব্যতিক্রমী ঘটনায় এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা ঘটনাটিকে স্মরণীয় একটি দিন হিসেবে দেখছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]