বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ড. ইলিয়াস মোল্লা

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণের প্রথম কর্মসূচি হিসেবে জননেতা প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা

2026-02-22T14:51:40+06:00
2026-02-22T14:51:40+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ড. ইলিয়াস মোল্লা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম 
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণের প্রথম কর্মসূচি হিসেবে জননেতা প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ ওই স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে এমপি ড. ইলিয়াস মোল্লা চিকিৎসা সেবার সার্বিক অবস্থার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন।

পরিদর্শনকালে ড. ইলিয়াস মোল্লা চিকিৎসা সেবার মানোন্নয়ন, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং চিকিৎসক ও নার্সদের উপস্থিতি বৃদ্ধি করার ওপর জোর দেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন এবং স্বাস্থ্যখাতের সকল প্রকার সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসান, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা।

এমপি ড. ইলিয়াস মোল্লা বলেন, মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার। স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা নবনির্বাচিত এমপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যসেবার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা প্রকাশ করেছেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]