কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবউন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

দেশের শিক্ষিত বেকার যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহ যুবউন্নয়ন অধিদপ্তরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬

2026-03-06T16:22:51+06:00
2026-03-06T16:22:51+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবউন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:২২ পিএম 
দেশের শিক্ষিত বেকার যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহ যুবউন্নয়ন অধিদপ্তরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে ঝিনাইদহ যুবউন্নয়ন ভবনের হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

ঝিনাইদহ যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজ জানান, দেশের ৬৪ জেলায় এই প্রশিক্ষণ কোর্স একযোগে পরিচালিত হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে ছয় মাস মেয়াদি এই কোর্সের ক্লাস শুরু হবে। প্রতিদিন ৮ ঘণ্টা করে প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনি আরও জানান, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ঝিনাইদহ কেন্দ্রে তিনটি ব্যাচে মোট ৭৫ জনকে ভর্তি করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ও বিকালের নাস্তা, দুপুরের খাবার এবং যাতায়াত বাবদ ২০০ টাকা করে ভাতা পাবেন।

পরীক্ষা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার অতনু সাহা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রোগ্রামার অমলেন্দু বিশ্বাস।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]