ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

ঈদের ছুটিতে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই

2026-03-17T12:41:39+06:00
2026-03-17T17:29:49+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:৪১ পিএম  আপডেট: ১৭.০৩.২০২৬ ৫:২৯ পিএম
ঈদের ছুটিতে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম, তাঁর স্ত্রী এবং তাঁদের আট মাস বয়সী মেয়েসন্তান। 

শফিকুল ইসলাম পাটগ্রামে ‘পদক্ষেপ’ নামে একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং চাকরির সুবাদে পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন। এই দুর্ঘটনায় শফিকুলের বড় ছেলেও গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শফিকুলের বড় ছেলে গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম চাকরির সুবাদে পরিবার নিয়ে পাটগ্রামে বসবাস করতেন। পবিত্র ঈদুল ফিতরের ছুটি পেয়ে মঙ্গলবার ভোরে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রাম দিনাজপুরের উদ্দেশে রওনা হন। মোটরসাইকেলটি মহাসড়কের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা বুড়িমারীগামী একটি পণ্যবাহী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শফিকুল, তার স্ত্রী ও ছোট মেয়ে মারা যান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]