‘হাজি শরীয়ত উল্লাহর সংগ্রাম বাস্তবায়ন করতে এসেছি’

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, হাজি শরীয়ত উল্লাহর সংগ্রামকে নতুন করে বাস্তবায়ন করতেই

2026-03-17T15:45:36+06:00
2026-03-17T15:45:36+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
‘হাজি শরীয়ত উল্লাহর সংগ্রাম বাস্তবায়ন করতে এসেছি’
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:৪৫ পিএম 
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, হাজি শরীয়ত উল্লাহর সংগ্রামকে নতুন করে বাস্তবায়ন করতেই তিনি মাঠে নেমেছেন। 

সোমবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা বাজারে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাজি শরীয়ত উল্লাহ কল্যাণ পরিষদের দত্তপাড়া শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

১১-দলীয় জোটের এই সংসদ সদস্য বলেন, হাজি শরীয়ত উল্লাহ এই শিবচরের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর কাজই তাঁকে বিশ্বজুড়ে পরিচিত করেছে। 

নিজের বংশীয় ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর পূর্বপুরুষেরা ব্রিটিশদের সঙ্গে আপস করেননি। আপস করলে আজ অর্ধেক বাংলাদেশ তাঁদের নামে লিখে দেওয়া হতো। অন্যায়ের সঙ্গে আপস করার কোনো ইতিহাস তাঁদের রক্তে নেই এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেই তিনি রাজনীতি করবেন।

দেশের শান্তি ও ইনসাফ কায়েমের ওপর জোর দিয়ে পীরজাদা হানজালা বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, ইনসাফের রাজনীতি করতে চাই। দেশের প্রয়োজনে জীবন দিতে হলেও আমাদের কোনো আপত্তি নেই। আমরা দেশকে উত্তাল করতে চাই না, তবে অন্যায়ের কাছে মাথা নত করব না।

মাদক নির্মূলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংসদ সদস্য বলেন, পবিত্র রমজান মাসে মাদক ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এরপর আর কোনো ছাড় দেওয়া হবে না। তালিকা তৈরি করে প্রশাসনের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাওলানা নূর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি শরীয়ত উল্লাহর সপ্তম পুরুষ হাফেজ মাওলানা জিয়াউদ্দিন আহমেদ ত্বহা ও ফকির মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় শিবচর পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মো. বেলায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে






সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]