খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নীতিদত্ত চাকমা নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সংগঠক নিহত হয়েছেন।শুক্রবার সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা

2026-03-27T15:19:17+06:00
2026-03-27T18:46:17+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:১৯ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ৬:৪৬ পিএম
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নীতিদত্ত চাকমা নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সংগঠক নিহত হয়েছেন। 

শুক্রবার সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসব ‘বৈসাবি’ (বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিহু) উপলক্ষে সূতকর্মা পাড়া এলাকায় একটি মেলার আয়োজন করা হয়েছিল। সকালের দিকে নীতিদত্ত চাকমা মেলার অনুষ্ঠানস্থলের দিকে যাওয়ার সময় ওঁত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপল বাপ্পি চাকমা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

হত্যাকাণ্ডের এই ঘটনায় আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। 

সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা বলেন, আমাদের নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। সংগঠনটির সংগঠক অংগ্য মারমা দাবি করেন, এই ঘটনার সাথে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, মূলত মেলা আয়োজন ও দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজেদের পক্ষের গুলিতেই তিনি নিহত হয়েছেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মেলার আয়োজন চলাকালে ব্রাশফায়ারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]