সাটুরিয়ায় ধলেশ্বরী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, কমবে ৩০ কিলোমিটার পথ

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধলেশ্বরী নদীর ওপর দীর্ঘ প্রতীক্ষিত একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন

2026-04-04T17:18:46+06:00
2026-04-04T17:26:04+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাটুরিয়ায় ধলেশ্বরী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, কমবে ৩০ কিলোমিটার পথ
ঘুচবে তিন উপজেলার লাখো মানুষের ভোগান্তি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১৮ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৫:২৬ পিএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধলেশ্বরী নদীর ওপর দীর্ঘ প্রতীক্ষিত একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে বরাইদ ইউপি-ছনকা বাজার হয়ে রাজৈর সড়কের ১৭৫০ মিটার চেইনেজে ৩৩৬ দশমিক ৪০ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনের আগে এই এলাকার মানুষের প্রধান দাবিই ছিল রাস্তাঘাট ও সেতুর উন্নয়ন, যা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।’ 

তিনি জানান, ‘সেতুটির নির্মাণ শেষ হলে যাতায়াতে প্রায় ৩০ কিলোমিটার পথ কমে যাবে, যা স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।’

বর্তমান সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং দ্বিতীয় ধাপে তা মানিকগঞ্জেও পৌঁছাবে। এছাড়া আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে কৃষক কার্ড বিতরণ। 

পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে পাঁচ কোটি গাছের চারা রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও জানান তিনি।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, ‘এই এলাকায় একটি আন্তর্জাতিক স্টেডিয়াম এবং একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন রয়েছে আমার, যা যুবসমাজের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করা হবে।’

সেতুটি নির্মিত হলে মানিকগঞ্জের সাটুরিয়া ও দৌলতপুর এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। 

এছাড়া জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন
ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
উপকূলীয় বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা দাবি
বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের শাস্তির দাবি

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]