মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত পরিবারে ছাগল বিতরণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও খাদ্য বিতরণ করা হয়েছে।শনিবার

2026-04-04T17:28:10+06:00
2026-04-04T17:28:10+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত পরিবারে ছাগল বিতরণ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম 
নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও খাদ্য বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সুফলভোগী একশ’টি পরিবারে এসব ছাগল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। এর আগে ছাগল বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী। 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম এরশাদ, থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভিএফএ সুলতান হাসান, বিএনপি নেতা শহিদুল ইসলাম সাগর, কৃষক দল নেতা সুলতান মামুনুর রশিদ মামুন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]