অপেক্ষার অবসান, তিন বছর পর ঘরছাড়া শিশু ফিরল ঠিকানায়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

তিনটি বছর—দীর্ঘ এক হাজারেরও বেশি দিন। এই দীর্ঘ সময় ফরিদপুরের সজিব মিয়া তার হারিয়ে যাওয়া সন্তান ইদ্রিসের পথ

2026-04-05T15:48:42+06:00
2026-04-05T15:48:42+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
অপেক্ষার অবসান, তিন বছর পর ঘরছাড়া শিশু ফিরল ঠিকানায়
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:৪৮ পিএম 
তিনটি বছর—দীর্ঘ এক হাজারেরও বেশি দিন। এই দীর্ঘ সময় ফরিদপুরের সজিব মিয়া তার হারিয়ে যাওয়া সন্তান ইদ্রিসের পথ চেয়ে কাটিয়েছেন। অন্যদিকে, পথ হারিয়ে ১১ বছর বয়সী ইদ্রিস অচেনা শহর আর কলকারখানার ভিড়ে খুঁজে বেড়িয়েছে নিজের ঘর। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। 

গত শনিবার (৪ এপ্রিল) রাতে শিবচর থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় ইদ্রিস ফিরে পেল তার পরিবারকে। রোববার (৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এই অভাবনীয় মিলনের খবর নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলার উৎরাইল এলাকায় একটি শিশুকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় যুবকেরা। শিশুটি নিজের নাম ও বাবার নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারছিল না। কোনো উপায় না দেখে যুবকেরা তাকে শিবচর থানায় পৌঁছে দেন। এরপরই শুরু হয় পুলিশের এক মানবিক মিশন। উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় ইদ্রিসের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হয়।

প্রচারণাটি নজরে আসে ফরিদপুর কোতোয়ালি থানার বাসিন্দা সজিব মিয়ার। ছবিতে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে চিনতে পেরে তিনি দ্রুত শিবচর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগ করেন এবং স্বজনদের নিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হন। শনিবার রাত ১০টার দিকে থানায় পৌঁছে সজিব মিয়া যখন তার ছেলেকে ফিরে পান, তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ তিন বছর পর বাবা-ছেলের এই পুনর্মিলন দেখে উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষের চোখে জল চলে আসে।

ইদ্রিস জানায়, তিন বছর আগে ফরিদপুর থেকে রাজবাড়ীর আনন্দ বাজার যাওয়ার পথে সে পথ হারিয়ে ফেলে। এরপর থেকে সে বিভিন্ন হাট-বাজার ও কলকারখানায় কাজ করে জীবন চালিয়েছে। রাস্তাঘাট না চেনায় এবং এলাকার পূর্ণাঙ্গ ঠিকানা মনে না থাকায় সে আর বাড়ি ফিরতে পারেনি। সজিব মিয়া তার হারানো মানিককে ফিরে পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষা নয়, মানবিক দায়বদ্ধতা থেকেও কাজ করে। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা আমাদের জন্য বড় প্রাপ্তি। জনহিতকর ও মানবিক এমন কাজে পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।’ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ইদ্রিসকে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]