১০ হাজার লিটার তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে জেলা শহরের

2026-04-07T18:16:08+06:00
2026-04-07T18:16:08+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
১০ হাজার লিটার তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:১৬ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে জেলা শহরের গোকর্ণ ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনের চেয়ে বেশি তেল মজুত ও চড়া দামে বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসন ও র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণ ঘাট এলাকার কিছু দোকানে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তিনটি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন পাওয়া যায়। খোলা বাজারে বিক্রির জন্য রাখা এসব তেলের কোনো বৈধ কাগজপত্র ব্যবসায়ীরা দেখাতে পারেননি।

অবৈধ মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে যথাক্রমে ২০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, র‍্যাবের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে তেলের অবৈধ মজুতের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং সংশ্লিষ্টদের তেল কেনাবেচার কোনো লাইসেন্স বা অনুমোদন ছিল না।

র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী বলেন, মুদিদোকান, গ্যারেজ এমনকি শ্রমিকদের থাকার জায়গায় তেলের ড্রাম লুকিয়ে রাখা হয়েছিল। বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত চলবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]