খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়িতে নিউটন চাকমা (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ) এর এক সদস্যকে গুলি করে

2026-04-08T16:10:39+06:00
2026-04-08T16:10:39+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:১০ পিএম 
খাগড়াছড়িতে নিউটন চাকমা (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ) এর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের খাগড়াছড়ি সদরের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ গ্রুপ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে ইউপিডিএফ। তবে সংগঠনটির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং।

পুলিশ জানায়, নিহত নিউটন চাকমা রাঙামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।  

ইউপিডিএফ এর কেন্দ্রীয় সংগঠক অংগ্য মারমা এ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন, সশস্ত্র ‘ঠ্যাঙ্গারে বাহিনী’র অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্থ করতেই এই হামলা।

তিনি আরো অভিযোগ করা হয়, বুধবার সকালে নিউটন চাকমাসহ আরো একজন সংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মাইসছড়ি দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল অতর্কিত গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় গুলিতে নিউটন চাকমা ঘটনাস্থলেই মারা যান তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে প্রাণ রক্ষা করেন বলে তিনি জানান।

এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং ইউপিডিএফ সদস্য হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই ঘটনার সঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিক কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের নিয়ন্ত্রীত এলাকা। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঘটে থাকতে পারে বলে তিনি জানান।

নিহতের ঘটনায় সত্যতা নিশ্চিত করে, খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]