সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় কোনো ত্রুটি থাকবে না: এমপি মান্নান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত

2026-04-08T17:52:46+06:00
2026-04-08T17:52:46+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় কোনো ত্রুটি থাকবে না: এমপি মান্নান
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম 
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে এবং এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি সহ্য করা হবে না।

তিনি বলেন, বিগত বছরগুলোতে এ হাসপাতালের নাজুক অবস্থা সোনারগাঁবাসীকে খুবই কষ্ট দিয়েছে। আমার আপন ভাই এই হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছে যা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক স্মৃতি। জরুরি ওষুধের অভাবে রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার কথা জেনে আমি নিজেই ওষুধ নিয়ে এসেছি। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হতে দেওয়া হবে না।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ওষুধ প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি চাই সোনারগাঁয়ের মানুষ যেন ঢাকায় না গিয়ে নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা পায়। এই হাসপাতালকে ২৪ ঘণ্টা কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এ ব্যাপারে কোনো অবহেলা বরদাশত করা হবে না।

তিনি জানান, হাসপাতালের পুরোনো ভবন সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান উন্নয়ন শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]