অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার

2026-04-11T16:44:18+06:00
2026-04-11T16:44:18+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম 
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটিকে ইতিপূর্বে সতর্ক করা হলেও তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ভোজ্যতেলের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করেনি। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তেল, চিনি, আটা, ময়দা ও বেসনসহ বিভিন্ন খাদ্যপণ্য খোলা রেখে বিক্রয় করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। 

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির খাদ্যপণ্যের গোডাউনটি অনেকটা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল।

পণ্যের মোড়কীকরণ আইন লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ও ড্যামেজ পণ্য ভালো পণ্যের সাথে মিশিয়ে বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় মেসার্স মহামায়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের আইন পরিপন্থী কাজ না করার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে বাজারের মাংসের দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, অতিরিক্ত মুনাফা না করা এবং মোড়কীকরণ বিধি মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার মো. আলমগীর হোসেন এবং মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম। 

জনস্বার্থে এই ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]