মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর (৬৫) হত্যা মামলায় জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত

2026-04-14T19:51:54+06:00
2026-04-15T13:36:34+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মামলায় আসামি শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত কর্মী
কুষ্টিয়ায় পীরকে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:৫১ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ১:৩৬ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর (৬৫) হত্যা মামলায় জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত কর্মী আহম্মেদসহ চারজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

মামলায় এজাহারনামীয় অন্য তিন আসামি হলেন- স্থানীয় জামায়াত কর্মী রাজিব মিস্ত্রি, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ (৪৫) ও আবেদের ঘাট এলাকার একটি মাদরাসার শিক্ষক সাফি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মব হামলায় দলের দুজন নেতাকর্মীর নাম থাকার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন বলেন, ‌‘মামলায় অনেকের নাম আসতে পারে। কিন্তু আমাদের দলের কেউ এ ঘটনায় জড়িত নয়। অভিযোগ আমরা আইনগতভাবে মোকাবেলা করবো।’

এর আগে সোমবার (১৩ এপ্রিল) দিনগত গভীর রাতে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৮০-২০০ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন নিহত শামীমের ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান।

হত্যার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার প্রধান আসামি খাজা আহম্মেদ বলেন, ‘যিনি মারা গেছেন, তিনি আমার বংশের বড় ভাই। তার ভাইয়ের নির্দেশেই আমি লাশ আনতে গিয়েছিলাম। ঘটনার দিন পুলিশের সঙ্গেও আমার একাধিকবার কথা হয়েছে। এরপরও আমাকে প্রধান আসামি করা হয়েছে। অথচ ওইদিন সেখানে ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের কারও নাম মামলায় নেই।’

প্রসঙ্গত, ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েকশ মানুষের সঙ্ঘবদ্ধ আক্রমণে নিহত হন পীর আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর (৬৫)।

এ ঘটনায় শামীমের তিন অনুসারীও আহত হন। ওই পীরের আস্তানায় দফায় দফায় হামলা ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। মূল্যবান সম্পদ লুটেরও অভিযোগ ওঠে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]