নারী মাদক কারবারি গ্রেপ্তার, বাড়িঘর ভাঙচুর করলো এলাকাবাসী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মনিকা আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার রাতে উপজেলার

2026-04-28T13:45:46+06:00
2026-04-28T13:45:46+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নারী মাদক কারবারি গ্রেপ্তার, বাড়িঘর ভাঙচুর করলো এলাকাবাসী
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:৪৫ পিএম 
মাদারীপুরের শিবচরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মনিকা আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ওই মাদক কারবারির বসতবাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনিকা আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁর বাড়িতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। স্থানীয়রা একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তিনি মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন।

এর আগে গত রোববার মনিকার বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেদিন ওই বাড়ি থেকে ইয়াবা কিনে ফেরার পথে জব্বার হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে জব্বার স্বীকার করেন যে তিনি মনিকার কাছ থেকে ইয়াবা কিনেছেন। তথ্যের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম মনিকা আক্তারের বাড়িতে অভিযান চালায়। 

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মনিকা তখন পালিয়ে যান। ওই সময় তাঁর ঘর থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, বেশ কিছু মুঠোফোন, হাতঘড়ি, একটি প্রজেক্টর এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ইয়াবাসহ আটক জব্বার হাওলাদারকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের পর একদিন আত্মগোপনে ছিলেন মনিকা। সোমবার সন্ধ্যায় তিনি বাড়িতে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর গ্রেপ্তারের খবর এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা তাঁর বাড়িঘরে হামলা চালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, রোববার অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। তখন মূল হোতা পালিয়ে গেলেও অবশেষে সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

শিবচর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মনিকা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে মাদারীপুর জেলা আদালতে পাঠানো হচ্ছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]