প্রেমে বিচ্ছেদ, ৪৬০ ফুট উঁচু টাওয়ার থেকে তরুণের আত্মহত্যার চেষ্টা

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রেমিকাকে ফিরে পেতে মাদারীপুরের শিবচরে ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন

2026-05-04T15:28:35+06:00
2026-05-04T15:28:35+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
প্রেমে বিচ্ছেদ, ৪৬০ ফুট উঁচু টাওয়ার থেকে তরুণের আত্মহত্যার চেষ্টা
সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:২৮ পিএম 
সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রেমিকাকে ফিরে পেতে মাদারীপুরের শিবচরে ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক যুবক। প্রায় সাড়ে চার ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা তাঁকে বুঝিয়ে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

গতকাল রোববার (৩ মে) সন্ধ্যার পর শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই যুবকের নাম হাসান শিকদার (২২)। তিনি শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান শিকদারের সঙ্গে তাঁর প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এটি মেনে নিতে না পেরে গতকাল সন্ধ্যায় দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ির পাশে থাকা উচ্চ ভোল্টেজের একটি বৈদ্যুতিক টাওয়ারে চড়ে বসেন তিনি। টাওয়ারে উঠে তিনি প্রেমিকার কাছে ফোন করে সম্পর্ক টিকিয়ে রাখার দাবি জানান এবং তাঁকে টাওয়ারের নিচে আসতে বলেন। অন্যথায় ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার হুমকি দেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসানের এক বন্ধু দ্রুত সেখানে গিয়ে টাওয়ারে চড়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। খবর পেয়ে শিবচর থানা ও নীলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুতের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা দীর্ঘ সময় টেলিফোনে ও নিচ থেকে মাইকিং করে হাসানকে শান্ত করার চেষ্টা করেন। রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর সহায়তায় হাসান নিচে নেমে আসেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর এক যুবককে টাওয়ারে উঠতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজারো উৎসুক জনতা টাওয়ারের নিচে ভিড় করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে ফোনে বিভিন্নভাবে বোঝানোর পর ওই যুবককে নিচে নামিয়ে আনা সম্ভব হয়। এরপর পুলিশ তাঁকে হেফাজতে নেয়।’

শিবচর থানা পুলিশ জানায়, নিচে নামার পর স্থানীয় লোকজনের ক্ষোভ থেকে বাঁচতে হাসানকে নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে আসা হয়। পরে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]