তেঁতুলিয়ায় স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্বামীর নির্যাতনে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে

2026-05-04T15:37:25+06:00
2026-05-04T15:37:25+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
তেঁতুলিয়ায় স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৩৭ পিএম 
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্বামীর নির্যাতনে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী মনির হোসেন (২৪) কে আটক করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে মনির হোসেনের সঙ্গে আরজিনা খাতুন (২৬)-এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

অভিযোগ অনুযায়ী, রোববার (৩ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পারিবারিক বিরোধের জেরে মনির হোসেন নিজ বাড়ির আঙিনায় আরজিনা খাতুনকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডাকা হলে তিনি দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এরপর মনির হোসেন তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। রংপুর নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে রাত আনুমানিক ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা জালাল উদ্দীন জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা মেয়ের অসুস্থতার খবর পান। পরবর্তীতে যোগাযোগ করে জানতে পারেন তার মেয়ে মারা গেছে। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা মনির হোসেনের বাড়িতে গিয়ে বারান্দায় মেয়ের মরদেহ দেখতে পান।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী মনির হোসেনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]