সাময়িক বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি

2026-05-07T16:43:47+06:00
2026-05-07T16:43:47+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাময়িক বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৪৩ পিএম 
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে সীমিত পরিসরে বন্দরটির কার্যক্রম চালু হয়।

স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতের ফুলবাড়ি এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে ব্যবসা-বাণিজ্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৫ ও ৬ মে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। একই কারণে ভুটান সরকারও তাদের সীমান্ত সিলগালা করে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

এর ফলে ভারতের ফুলবাড়ি শুল্ক স্টেশনে ভুটান, ভারত ও নেপালের কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। বৃহস্পতিবার ওই ট্রাকগুলোর ছাড়পত্র বিষয়ে বাংলাবান্ধা ও ফুলবাড়ি কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

তবে নতুন করে কোনো আমদানি-রপ্তানি টেন্ডার কার্যক্রম শুরু হয়নি বলে জানা গেছে। এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের আগমন ও বহির্গমন স্বাভাবিক রয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানিকারক-রপ্তানিকারক সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কারণে দুই দিন কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে আগের আটকে থাকা কিছু পণ্যবাহী ট্রাক ফুলবাড়ি শুল্ক স্টেশন থেকে ছাড়পত্র নিয়ে বাংলাবান্ধায় প্রবেশ করেছে। তবে ফুলবাড়ি শুল্ক স্টেশনের কমিটি গঠনসংক্রান্ত জটিলতার কারণে পুরোদমে কার্যক্রম চালু হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে।

বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সীমিত আকারে বন্দরের কার্যক্রম চালু হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কাস্টমস কর্মকর্তা মো. সাইদুর রহমান মুন্নার সঙ্গে একাধিকবার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]